টিকা নিবন্ধনে টিভ্যাস সেবা চালুর প্রস্তাব

৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:১৮  
সরকার সকল নাগরিকদের জন্য করোনা টিকা দিতে চায়। এ টিকা প্রাপ্তির জন্য সরকার ইতিমধ্যে একটি সুরক্ষা অ্যাপস তৈরি করেছে। ইতিমধ্যে দেশে ৭০ লক্ষ টিকার মজুদ রয়েছে। এই টিকা প্রাপ্তির জন্য একজন নাগরিককে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে কিংবা ইউনিয়ন পরিষদের সেবা প্রদান কেন্দ্রে গিয়ে নিবন্ধন করতে হবে। আগামীকাল থেকে এই টিকা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধনের সংখ্যা খুবই কম। আমাদের দেশে অ্যাপস ব্যবহার ও ব্যবহারের সম্পর্কে সম্যক জনসচেতনতার ব্যাপক ঘাটতি রয়েছে। এমন পরিস্থিতিতে করোনা টিকা নিবন্ধন করতে ভ্যালু অ্যাডেড সার্ভিস প্রোভাইডার ও মোবাইল ফোন অপারেটরদের মাধ্যমে নিবন্ধন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে মোট গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। করেনা টিকা নিবন্ধনে সুরক্ষা অ্যাপের পাশাপাশি স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ হটলাইনের মাধ্যমে খুদে বার্তা অথবা টিভ্যাস সেবা ব্যবহার করলে এই কার্যক্রম আরো বেগবান হবে। এই প্রস্তাবের যৌক্তিকতা ব্যখ্যা করে তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিকেরই বর্তমানে মুঠোফোন ব্যবহারকারী। আর তাদের ব্যবহৃত মোবাইল সংযোগটি বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত। প্রত্যেক নাগরিকের ও ব্যবহারকারী সকল তথ্য নির্বাচন কমিশন ও মোবাইলফোন অপারেটরদের কাছে ইতিমধ্যে সংরক্ষিত রয়েছে। ভ্যালু অ্যাডেড সার্ভিস প্রোভাইডার যেমনিভাবে কাব্যের বিভিন্ন ধরনের সেবা ব্যবহারের আহ্বান ও সংযোগ প্রদান করে থাকেন, তাই তাদের মাধ্যমে খুব দ্রুততার সাথে দেশের ১৬ কোটি নাগরিক এর কাছে করোনা টিকা সম্পর্কে অবগত ও নিবন্ধন করতে আগ্রহীদের নিবন্ধন করানো সম্ভব। এ পদ্ধতিতে অপারেটররা গ্রাহকদের টিকা সম্পর্কে প্রস্তাব করারপ পর গ্রাহক যদি টিকা গ্রহণ করতে আগ্রহী হয় তাহলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওই গ্রাহক বা নাগরিক করোনা টিকা গ্রহণে সম্মত হয়েছেন নিবন্ধিত হয়েছেন বলে গণ্য করা হবে- যোগ করে মহিউদ্দিন আহমেদ। তিনি আরো বলেন, এই সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে স্বাস্থ্য অধিদপ্তর সরবরাহ করবে। এই সেবা প্রদানের জন্য আমরা গ্রাহক বা নাগরিকের কাছ থেকে কোন প্রকার চার্জ আদায় না করার অনুরোধ করছি। তবে এ ক্ষেত্রে যে ব্যয় হবে তা গ্রাহকদের সামাজিক নিরাপত্তা তহবিলের অর্থ থেকে কিংবা অপারেটরদের নিজস্ব সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যয় করতে পারে। এতে করে দেশের সকল নাগরিককে টিকা সম্পর্কে সচেতন ও নিবন্ধন করে টিকা দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে বলে আমরা মনে করি।